Monday , 10 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক সংবাদ

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থার অবসান চাই’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থার অবসান চাই’

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার অবসান ঘটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর সঠিক সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত সমাপ্তি চেয়েছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই তিনি এই মন্তব্য করলেন। শনিবার (৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ... Read More »

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই অবস্থান পরিষ্কার করেন। রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ। ওই ... Read More »

আল-আকসা দখলের পথে ইসরাইল, বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা

আল-আকসা দখলের পথে ইসরাইল, বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেমে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক শিগগিরই ইসরাইলের দখলে যাওয়ার হুমকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়ে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান। দেশটির আশঙ্কা, পবিত্র স্থানটির বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনা হলে তা বড় ধরনের ধর্মীয় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। মঙ্গলবার (৪ আগস্ট) গার্ডিয়ানের প্রতিবেদনে এমনই একটি ... Read More »

পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে আল জাজিরা?

পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে আল জাজিরা?

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং নির্বাচন ঘিরে সংঘাতের খবর প্রকাশের পর দেশটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিষিদ্ধ করা হয়েছ।  বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি, তবু পাকিস্তানের অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, তারা আল জাজিরার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এদিকে পাকিস্তানের তথ্য ... Read More »

কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আত্মঘাতী ড্রোন ‘আরাশ’ দিয়ে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী।  খবর মেহের’র শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, এই অভিযানে কুয়েতের ‘ক্যাম্প উদাইরি’তে মার্কিন বাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, ‘দোহা ক্যাম্প’-এ অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের অবস্থান এবং ‘ক্যাম্প আরিফজান’-এ মার্কিন ... Read More »

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার পর ইরান এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি পুরোপুরি কার্যকরহীন হয়ে পড়েছে। এর আগে একাধিকবার ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে এই সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং বলা হয়েছিল যে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ইরানও শর্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। তবে এবার দেশটির অবস্থান আরও কঠোর ... Read More »

উপসাগরীয় ৩ দেশে মার্কিন ঘাঁটি-স্থাপনায় ইরানের পালটা হামলা

উপসাগরীয় ৩ দেশে মার্কিন ঘাঁটি-স্থাপনায় ইরানের পালটা হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। বুধবার (১৫ জুলাই) ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ-অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর জবাবে উপসাগরীয় ৩ দেশে পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ ‘হরমুজ প্রণালি’ ... Read More »

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপ-পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নিজে থেকে উদ্যোগ নেবে না। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গারিবাবাদি বলেন, যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলা এক ধরনের ‘প্রহসন’। তার ভাষায়, যুক্তরাষ্ট্র আমাদের আন্তর্জাতিক আইন শেখাতে পারে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন নিজেই আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন ... Read More »

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ এবং গৃহবন্দি থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তিনি এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে আহমাদিনেজাদের কার্যালয় জানায়, মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জনমত বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যে বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ... Read More »

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার (১২ জুলাই) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ... Read More »