Monday , 10 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

গাজীপুর জেলা

বাউবির দর্শন বিভাগের অধ্যাপক মোঃ আনিছুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ

বাউবির দর্শন বিভাগের অধ্যাপক মোঃ আনিছুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দর্শন বিভাগের স্বনামধন্য, শিক্ষার্থী বান্ধব ও জনপ্রিয় শিক্ষক অধ্যাপক মোঃ আনিছুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৪ আগস্ট ২০২৫ তারিখ অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে অধ্যাপক মোঃ আনিছুর রহমান আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ করেন। ... Read More »

গাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: ‎গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট অনুষদের উদ্যোগে এক প্রাণবন্ত শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণই এ সভার মূল উদ্দেশ্য। মহতী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট ইকোলজি বিভাগের প্রফেসর এবং ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট ... Read More »

গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলার আবেদন করা হয়েছে। ‎মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালত ২- এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। মামলার বাদী গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি সভাপতি ... Read More »

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত তদন্ত ও বিচার দাবি সিপিজের

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত তদন্ত ও বিচার দাবি সিপিজের

অনলাইন ডেস্কঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড ভিডিও করার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সশস্ত্র হামলাকারী তুহিনকে তাড়া করে কুপিয়ে হত্যা করে। সিপিজের আঞ্চলিক পরিচালক বেহ লিহ ই বলেন, ‘আমরা সাংবাদিক ... Read More »

শিক্ষা ব্যবস্থা সংস্কারে বাস্তবমুখী উদ্যোগ প্রয়োজন–প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

শিক্ষা ব্যবস্থা সংস্কারে বাস্তবমুখী উদ্যোগ প্রয়োজন–প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়, আগস্ট ১০, ২০২৫: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারে গুরুত্ব দেয়ার তাগিদ দেন। রোববার রাজধানীর গুলশান ২-এর লেকশোর হোটেলের লা ভিটা হলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত “অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন” শীর্ষক ... Read More »

দ্রুত গতিতে এগিয়ে চলছে সদর হাসপাতাল-কলের বাজার সড়কের সংস্কার কাজ

দ্রুত গতিতে এগিয়ে চলছে সদর হাসপাতাল-কলের বাজার সড়কের সংস্কার কাজ

গাজীপুর প্রতিনিধি: গত কয়েক মাসের টানা বর্ষণের ফলে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতাল থেকে কলের বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। রাস্তাটির বেশিরভাগ স্থান খানা-খন্দে ভরে গেছে। অধিকাংশ জায়গায় একটু পর পর ছোট-বড় গর্ত থাকায় ঠিকমতো গাড়ি চলতে পারছে না। খানা-খন্দের মধ্যেই চলছে বিভিন্ন ছোট-বড় যানবাহন। তবে ... Read More »

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড/ খোঁজ নেই কোপানোর ভিডিও ধারণ করা সেই মোবাইলের

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড/ খোঁজ নেই কোপানোর ভিডিও ধারণ করা সেই মোবাইলের

অনলাইন ডেস্কঃ গাজীপুরে যে মোবাইলটি দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের কোপানোর দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করেছিলেন, সেই মোবাইলটির হদিস মিলছে না। মোবাইলটি উদ্ধার করা গেলে কারা হত্যায় জড়িত, সহজে চিহ্নিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, সাংবাদিক তুহিনের মোবাইলটি একটি হত্যা রহস্য উদঘাটনে একটি গুরুত্বপর্ণ আলামত। মোবাইলটি বন্ধ রয়েছে। এটি উদ্ধারের চেষ্টা ... Read More »

গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের জানাজায় মানুষের ঢল

গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের জানাজায় মানুষের ঢল

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার  নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর জানাজা চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ‎গতকাল রাত ৮ টার সময় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মারাধরের ... Read More »

যে ব্যক্তির ওপর হামলার ভিডিও করায় খুন হলেন সাংবাদিক তুহিন

যে ব্যক্তির ওপর হামলার ভিডিও করায় খুন হলেন সাংবাদিক তুহিন

অনলাইন ডেস্কঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার আগে অস্ত্রধারীরা বাদশা মিয়া নামে এক ব্যক্তির ওপর অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন। পুলিশের ধারণা, ওই ঘটনার ভিডিও করায় প্রাণ দিতে হয়েছে তুহিনকে। ঘটনাসংশ্লিষ্ট একটি সিসিটিভি ভিডিও এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছেন। তখন ৬-৭ জন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ... Read More »

সবুজে গড়ি বাংলাদেশ—গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন

সবুজে গড়ি বাংলাদেশ—গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে গাজীপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুনের সভাপতিত্বে এবং ফরেস্ট রেঞ্জার মইনুল হোসেন তালুকদারের সঞ্চালনায় জেলা প্রশাসনের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। পবিত্র কোরআন থেকে ... Read More »