Friday , 14 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি স্পিকার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।’ ... Read More »

বিএনপি নেতার গোয়ালঘরে মিলল ড্রামভর্তি পেট্রল, জরিমানা

বিএনপি নেতার গোয়ালঘরে মিলল ড্রামভর্তি পেট্রল, জরিমানা

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে এক বিএনপি নেতার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা পেট্রল উদ্ধার করেছে প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে বিএনপি নেতা আবু জাহানের গোয়ালঘর থেকে ড্রামভর্তি তেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। এ ঘটনায় অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা জানান, আবু ... Read More »

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর খবরটি জানিয়েছেন। মৃত্যুকালে স্বামী ... Read More »

সারা দেশেই ঝরবে বজ্রবৃষ্টি

সারা দেশেই ঝরবে বজ্রবৃষ্টি

অনলাইন ডেস্ক: দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ... Read More »

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোন বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বরং জনগণের বন্ধু। আমাদের নির্বাচনী ... Read More »

দেশের সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

দেশের সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: দেশের সব পেট্রল পাম্পে কার্যক্রম তদারকি জোরদারে প্রতিটি পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মার্চ অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ... Read More »

চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: চার দিনের সরকারি সফরে আজ শনিবার নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। তাঁর সফর ঘিরে এরই মধ্যে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ ... Read More »

কঠিন পরীক্ষায় সংসদ

কঠিন পরীক্ষায় সংসদ

অনলাইন ডেস্ক: তিন ইস্যুতে কঠিন পরীক্ষায় পড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। এগুলো হচ্ছে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ, গণভোটের বাস্তবায়ন ও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ। এ তিন ইস্যু নিয়ে রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। চলছে পাল্টাপাল্টি বক্তব্য, যুক্তি-পাল্টা যুক্তি। জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের পক্ষ থেকে এরই মধ্যে রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি বিষয়গুলো ... Read More »

হরমুজের রাজা ইরান একাই, আয় আকাশছোঁয়া!

হরমুজের রাজা ইরান একাই, আয় আকাশছোঁয়া!

বিদেশ ডেস্ক: যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান (ইসলামিক প্রজাতন্ত্র) তেলের বাজার থেকে প্রচুর লাভ করছে। হরমুজ প্রণালি ব্যবহার করতে সক্ষম একমাত্র প্রধান রপ্তানিকারক দেশ হওয়ায় এবং অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটি কয়েক কোটি ডলার অতিরিক্ত আয় করেছে। ইরানের প্রধান অপরিশোধিত তেল মূলত চীনে বিক্রি হচ্ছে এবং এটি ব্রেন্ট ক্রুডের তুলনায় গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম দামে পৌঁছাচ্ছে। ... Read More »

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে শীর্ষ ৪০১-৪৭৫ এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে শীর্ষ ৪০১-৪৭৫ এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি : ‎যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের উচ্চশিক্ষা বিশ্লেষণকারী র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬ এর ‘কৃষি ও বনায়ন’ (এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি) ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ প্রভাবশালী বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতা করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথমবারের মতো বিশ্বে ৪০১-৪৭৫ তম স্থান অর্জন করেছে যা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। গত ২৫ মার্চ, ২০২৬ তারিখে কিউএস তাদের ... Read More »