Friday , 14 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান, ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান, ফের বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: ইরানের জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমল তেলে দাম। গতকাল সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে বড় পতনের পর ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এশিয়ার বাজারে তেলের এই মানদণ্ডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৬৯ ডলার (৭৭ দশমিক ৪২ পাউন্ড) হয়েছে। ... Read More »

ইসরায়েলকে সতর্ক করল আইআরজিসি, ‘নিয়ন্ত্রণহীন’ হামলার হুঁশিয়ারি

ইসরায়েলকে সতর্ক করল আইআরজিসি, ‘নিয়ন্ত্রণহীন’ হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, লেবানন ও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যদি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকে, তাহলে তারা কোনো ‘বাধা ছাড়াই’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে। মঙ্গলবার ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, বর্তমান ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ সুযোগ কাজে লাগিয়ে লেবানন ও ফিলিস্তিনের ... Read More »

স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

অনলাইন ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশের জন্য নির্ধারিত গেট হলো ২, ৩, ৪, ১০ ও ... Read More »

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক: দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ... Read More »

তেল সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বড় বিস্ফোরণ

তেল সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বড় বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল সোমবার টেক্সাস উপকূলের কাছে ‘পোর্ট আর্থারের ভ্যালেরো’ তেল শোধনাগারে বিস্ফোরণটি হয়। এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে। মেয়র শার্লট এম মোজেস জানিয়েছেন, হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) পূর্বে পোর্ট আর্থারের ভ্যালেরো শোধনাগারটি অবস্থিত। এই বিস্ফোরণে কেউ আহত ... Read More »

দেশে জ্বালানি তেলের মজুদ কত? চলবে যত দিন

দেশে জ্বালানি তেলের মজুদ কত? চলবে যত দিন

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে নির্ধারিত সময়ে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ দেশে পৌঁছাতে পারেনি। এর ফলে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চললেও এখনো সব ক্ষেত্রে নিশ্চিত সমাধান পাওয়া যায়নি। ফলে আসন্ন এপ্রিল মাসে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে ... Read More »

ঈদের দিন মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২৫

ঈদের দিন মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২৫

অনলাইন ডেস্ক: নড়াইলে মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল ... Read More »

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান

অনলাইন ডেস্ক: শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি একই দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার ... Read More »

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

অনলাইন ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সোমবার (২৩ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে ... Read More »

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’

অনলাইন ডেস্ক: একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে।  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ মার্চ) এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ... Read More »