Tuesday , 11 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরুবান হাবিব লালমনিরহাট প্রতিনিধি: ‎ ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তানভীর হোসেন।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬ জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা লঙ্ঘনের অপরাধে ‎১) মোঃ মফিজার ... Read More »

শিক্ষায় স্বচ্ছ ও ন্যায্য গ্রেডিং নিশ্চিতে গাকৃবিতে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষায় স্বচ্ছ ও ন্যায্য গ্রেডিং নিশ্চিতে গাকৃবিতে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: ‎ ‎শিক্ষায় স্বচ্ছতা, ন্যায্যতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে রুব্রিক-ভিত্তিক গ্রেডিং পদ্ধতি নিয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। রুব্রিক-ভিত্তিক মূল্যায়নের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের অর্জনকে স্পষ্ট, মানদণ্ডভিত্তিক ও ন্যায়সংগতভাবে মূল্যায়ন করা অর্থাৎ একটি গুণগত, দায়িত্বশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক গ্রেডিং ... Read More »

বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি: ‎ ‎বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (BOU) দুই দিনব্যাপী “ডিজিটাল দক্ষতা উন্নয়ন: এমএস ওয়ার্ড, গুগল ওয়ার্কস্পেস ও সাইবার সচেতনতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টার (IVCR-01)-এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচি ০২ মার্চ ২০২৬ তারিখে শুরু হয়ে আজ ০৩ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সফলভাবে সমাপ্ত হয়। ‎ ‎প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ... Read More »

নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করতে আইন পাল্টান ড. ইউনূস

নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করতে আইন পাল্টান ড. ইউনূস

অনলাইন ডেস্ক: বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়েও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনটি গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। ... Read More »

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

বিদেশ ডেস্ক: বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ‘মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ভবন ধ্বংস করেছে এবং এর জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।’ তবে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।  এর ... Read More »

ঢাকাসহ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে ... Read More »

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী’

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী’

অনলাইন ডেস্ক: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ‘ফিমেল’ লেখা এসেছে। ত্রুটিপূর্ণ সেই রেজিস্ট্রেশন কার্ডগুলো ইতিমধ্যে কলেজগুলোতে বিতরণ করা হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরুর আগে রেজিস্ট্রেশনে ভুল জেন্ডার আসায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার এই সময়ে তাদেরকে ভুল সংশোধন করতে ... Read More »

হাইকোর্টের রুল// জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়

হাইকোর্টের রুল// জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়

অনলাইন ডেস্ক: জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে সোমবার (২ মার্চ) এ বিষয়ে শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ... Read More »

ইরানকে সমর্থন জানাল চীন

ইরানকে সমর্থন জানাল চীন

বিদেশ ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ফোনালাপে তার ইরানি সমকক্ষকে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সমর্থন করে বেইজিং। শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার পর ইরানে শত শত মানুষ নিহত হয়েছে। এর জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ... Read More »

শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক: ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনগামী নির্ধারিত এসব ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ ... Read More »