Saturday , 15 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

ঘোষণা দিয়েও সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি সরাতে পারেননি উপদেষ্টারা

ঘোষণা দিয়েও সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি সরাতে পারেননি উপদেষ্টারা

অনলাইন ডেস্কঃ এখনও লক্কড়-ঝক্কড় পরিবহনের দখলে রাজধানীসহ সারা দেশের সড়ক। সরকার ছয় মাস সময় বেঁধে দিলেও আসেনি ইতিবাচক পরিবর্তন। দেশে ৭৫ হাজারের বেশি বাস ও ট্রাক মেয়াদোত্তীর্ণ। অর্থনৈতিক আয়ু শেষ হওয়া এসব মোটরযান সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার অন্যতম কারণ। অথচ রাজধানীতে চলতি মাস থেকে গণপরিবহনের এমন চিত্র আর দেখার কথা ছিল না। গেল বছরের অক্টোবরে ৬ মাস সময় বেঁধে দিয়ে ... Read More »

ড. ইউনূস বিদায় নিতে পারবেন না, বিদায় দেওয়া হবে : মাসুদ কামাল

ড. ইউনূস বিদায় নিতে পারবেন না, বিদায় দেওয়া হবে : মাসুদ কামাল

অনলাইন ডেস্কঃ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ড. ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ করে থাকতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপি নোতকর্মীরা ঘরে থাকতে পারতো না। নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো, এগুলো ঘটেছে বাংলাদেশে। আওয়ামী লীগ ঘটিয়েছে, যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ ... Read More »

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বৃষ্টি ঝরবে ৩ দিন

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বৃষ্টি ঝরবে ৩ দিন

অনলাইন ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যে কারণে সারা দেশেই আগামী তিন দিন কম বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা ... Read More »

নির্বাচন যত দেরি হবে, সংকট ততই গভীর হবে : আমীর খসরু

নির্বাচন যত দেরি হবে, সংকট ততই গভীর হবে : আমীর খসরু

অনলাইন ডেস্কঃ জাতীয় নির্বাচন যত দেরি হবে, দেশে সংকট ততই গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অগণতান্ত্রিকভাবে যেই ক্ষমতায় থাকুক না কেন, একটা পর্যায়ে গিয়ে তারা টিকে থাকার জন্য এবং ক্ষমতা অব্যাহত ... Read More »

বৈষম্যবিরোধী নেতার ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলা, নিন্দা জানিয়ে বিবৃতি

বৈষম্যবিরোধী নেতার ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলা, নিন্দা জানিয়ে বিবৃতি

অনলাইন ডেস্কঃ সরকারি তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাঈমের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) মারজিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে,  সরকারি তিতুমীর কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাঈমের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের ... Read More »

সরকারের সঙ্গে টানাপড়েন নেই, জানাল সেনাবাহিনী

সরকারের সঙ্গে টানাপড়েন নেই, জানাল সেনাবাহিনী

অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপড়েন নেই। তবে দেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী আপসহীন। সোমবার (২৬ মে) সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, সীমান্তের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কোনো ছাড় দেবে না। করিডর একটি স্পর্শকাতর বিষয়। নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সরাসরি কোনো ... Read More »

সংশোধিত সরকারি চাকরি আইনে এত আপত্তি কেন, কী আছে এতে

সংশোধিত সরকারি চাকরি আইনে এত আপত্তি কেন, কী আছে এতে

অনলাইন ডেস্কঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এরই মধ্যে সরকারি চাকরি আইন সংশোধন করে গতকাল রবিবার সন্ধ্যায় অধ্যাদেশ জারি করেছে সরকার। কয়েকদিনের মতো আজ সোমবার বেলা ১১টার পর তৃতীয় দিনের মতো কাজ বন্ধ করে সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে আন্দোলন হচ্ছে সচিবালয়ে। ... Read More »

স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় পরিস্থিতি এখনও ঘোলাটে

স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় পরিস্থিতি এখনও ঘোলাটে

অনলাইন ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সংলাপ শুরু হওয়া সত্ত্বেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার এখনও আসন্ন সংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি। তবে সংলাপগুলোকে নিয়মিত এবং “ফলপ্রসূ” হয়নি উল্লেখ করে অনেক রাজনৈতিক দল হতাশা প্রকাশ করেছে। সংলাপে নির্বাচন কিংবা সংস্কারের সময়সীমা নিয়ে সরকার কোনো দৃঢ় প্রতিশ্রুতি দেয়নি।  রাজনৈতিক বিশ্লেষক এবং সংশ্লিষ্টরা ... Read More »

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস দেওয়াসহ ছুটি বৃদ্ধির দাবি

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস দেওয়াসহ ছুটি বৃদ্ধির দাবি

অনলাইন ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ছুটির সাথে সমন্বয় করে সংবাদপত্রে ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার (২৪ মে) বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম ... Read More »

মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন ডেস্কঃ সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এতে স্থিতি রয়েছে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা। শনিবার (২৪ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, মুন্নি সাহা ও তার ... Read More »