Monday , 17 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

শিক্ষাসংস্কৃতি

ধর্মীয় শিক্ষা তুলে দেওয়া হবে না, থাকবে : শিক্ষামন্ত্রী

ধর্মীয় শিক্ষা তুলে দেওয়া হবে না, থাকবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: শিক্ষাক্রম থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেওয়া হচ্ছে বলে যে খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে তা মিথ্যা। ধর্মীয় শিক্ষা তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ধর্ম শিক্ষা সব সময় ছিল, এখনো আছে। না থাকার কোনো কারণ নেই। আজ বুধবার (৬ ... Read More »

এসএসসি পরীক্ষা কবে এখনও সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা কবে এখনও সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: এ বছরের এসএসসি পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, বন্যায় আমাদের অনেক শিক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কাছে নতুন বই পৌঁছাতে হবে। কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখন নিরূপণ চলছে। এবারের মতো এতো ভয়াবহ বন্যা সিলেট অঞ্চলের মানুষ ... Read More »

ছয় মাসের মাথায় জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

জবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের ‘সুপার ইউনিট’ খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার ছাত্রলী‌গের ‌কেন্দ্রীয় কার্য‌নির্বাহী প‌রিষ‌দের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো, বলেও উল্লেখ করা হয়। এর পূর্বের কমিটি বিলুপ্তির প্রায় ৩ ... Read More »

সংগ্রাম ও ঐতিহ্যের ১০১ বছর পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়

সংগ্রাম ও ঐতিহ্যের ১০১ বছর পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক: সাধারণত বিশ্ববিদ্যালয়ের জন্ম দেয় রাষ্ট্র। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে এ প্রচলিত নিয়মের। বরং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে অনন্য অবদান রেখেছে এই বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এই ভূখন্ডে  সংঘটিত সব আন্দোলন-সংগ্রামে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময়ে শাসক-শোষক শ্রেণির অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে যত আন্দোলন-সংগ্রাম হয়েছে সেগুলোতে চালকের আসনে ছিল পাশ্চাত্যের অক্সফোর্ডখ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ ... Read More »

প্রাথমিক বিদ্যালয় টানা ১৯ দিন ছুটি

প্রাথমিক বিদ্যালয় টানা ১৯ দিন ছুটি

অনলাইন ডেস্ক: গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুন) সই করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ আজ শনিবার (২৫ জুন) প্রকাশিত হয়। আদেশে বলা হয়, প্রাথমিকে গ্রীষ্মকালীন ছুটি থাকবে ২৮ জুন থেকে ৫ জুলাই। ঈদুল আজহা ও আষাঢ়ি ... Read More »

এসএসসি পরীক্ষা ঈদের পর

এসএসসি পরীক্ষা ঈদের পর

অনলাইন ডেস্ক: ভয়াবহ বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। আবু বকর ছিদ্দীক বলেন, দেশে সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেওয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে। আর ... Read More »

বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন ... Read More »

এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

অনলাইন ডেস্ক: এসএসসি সমমান ও এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী রবিবার (১৯ জুন) সকাল ১০টা থেকে শুরু হবে। কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে ... Read More »

তিন সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

তিন সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: তিন সপ্তাহ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি-সমমান পরীক্ষার জন্য আগামী ১৫ জুন থেকে এসব কোচিং সেন্টার পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৯ জুন থেকে এ পরীক্ষা শুরু হয়ে ... Read More »

‘পল্লী উন্নয়ন’ পদক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘পল্লী উন্নয়ন’ পদক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল। আর যারা এমন পরিস্থিতি তৈরি করে শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায়- তাদেরকে প্রতিহত করবে বাংলার মানুষ। আজ রবিবার বেলা ১১টায় চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ... Read More »