বিএনপি-জামায়াত অগ্নিকাণ্ডে পারদর্শী, তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে উল্লেখ করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের হাত আছে কি না তা খতিয়ে দেখার জন্য সরকারকে অনুরোধ করছি। কারণ এত ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা হতে পারে না।
আজ শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, সাংবাদিক ভাইদের হত্যা করেছে, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে। ২০১৩-২০১৪ সালে ওরা অগ্নিসন্ত্রাস করেছে। হাজার হাজার যানবাহন পুড়িয়েছে, শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
