Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে বিমানটি
--সংগৃহীত ছবি

আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে বিমানটি

অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আকাশে ওড়ার কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বিধ্বস্ত বিমানটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তার অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন।

সেখানে তিনটি ইউনিট কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম।লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে, আরো দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।

About Syed Enamul Huq

Leave a Reply