Friday , 14 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আদালতে চাঁদাবাজির মামলা করায়  বরগুনায় বাদীকে মারধর
--প্রেরিত ছবি

আদালতে চাঁদাবাজির মামলা করায়  বরগুনায় বাদীকে মারধর

বরগুনা প্রতিনিধি: বরগুনায় নদীতে জাল পাতলে দিতে হবে, এ নিয়ে দ্বন্দ্বের জেরে আদালতে চাঁদাবাজির  মামলা করায় বাদীকে মারধর করার অভিযোগ উঠেছে। হাসপাতাল সুত্রে জানাগেছে,  রোববার (৩ আগষ্ট) সকালে মামলার বাদী আলমগীর হোসেন (৪৪) সদর উপজেলার এম বালীয়াতলী ইউনিয়নের বাইনসোমরত গ্রামের জলিল খাঁ এর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়  চাঁদাবাজি মামলায় আগাম জামিন নিয়ে ২ নং আসামি জলিল খাঁ  ও তার স্ত্রী   বাদী আলমগীর হোসেনকে বেধরক মারধর করে ।  এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বাদী আলমগীর হোসেন (৪৪)। ভুক্তভোগী মামলার বাদী আলমগীর হোসেন (৪৪) বরগুনা সদর উপজেলার এম বালীয়াতলী ইউনিয়নের বাইনসোমরত গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ( মৎস্যজীবী)। এ ঘটনায় বরগুনা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, বরগুনা সদর উপজেলার এম বালীয়াতলী ইউনিয়নের বাইনসোমরত গ্রামের আলমগীর হোসেনের সাথে একই গ্রামের কামাল তালুকদার, জলিল খাঁ আবু ছালেহ মীর এবং রেজবী এর মধ্যে নদীতে জাল পাতলে চাঁদা দিতে হবে এই নিয়ে দ্বন্দ্ব ও সংঘাত চলছে। গত ১৩ জুলাই রোববার  আনুমানিক সকাল ৯টার সময় সদর উপজেলার এম বালীয়াতলী ইউনিয়নের বাইনসোমরত স্লূলিজ ঘাটে  উপস্থিত হয়ে আসামি কামাল তালুকদার, জলিল খাঁ আবু ছালেহ মীর এবং রেজবী  মামলার বাদী আলমগীর হোসেনসহ স্বাক্ষীদের কাছে জন প্রতি ২৫ হাজার করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।  এ সময় তাঁরা চাঁদা দিতে অস্বীকার করে।  এতে আসামিরা উত্তেজিত হয়ে হুমকি দেয় যে আগামী কাল থেকে নদীতে জাল পাতিয়া মাছ ধরতে যাইবা না ।  দেখিতে পাইলে নৌকা ও জাল নদীতে ডুবাইয়া দিব এবং তোমাদের এলাকা ছাড়া করব। যেই কথা সেই কাজ । এ ঘটনার একদিন পরেই গত ১৫ জুলাই মঙ্গলবার বেলা আনুমানিক ১১ টায় অভিযুক্তরা বাদীসহ স্বাক্ষীদের পায়রা নদীর তীরে পাইয়া শক্তির দাপট দেখাইয়া ও ত্রাস সৃষ্টি করে তাদেরকে এলোপাথাড়ি মারপিট শুরু করে এবং আসামিদের সঙ্গে অস্ত্র সশ্রে  সজ্জিত হয়ে আরো ১৫ থেকে ২০ জন লোক  মামলার স্বাক্ষী কামাল হাওলাদার এর ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নৌকা ও জাল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ১৬ জুলাই আলমগীর হোসেন নিজে বাদী হয়ে ৪ জনকে আসামি করে বরগুনা অপরাধ দমন ( দ্রুত) বিচার আদালতে একটি মামলা দায়ের করেন। বরগুনা অপরাধ দমন ( দ্রুত) বিচার আদালতের মামলা নং ১১১/২৫ । এছাড়াও এ মামলায় অজ্ঞাত নামা ১৫/২০ জনকে  আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন সদর উপজেলার এম বালীয়াতলী ইউনিয়নের বাইনসোমরত গ্রামের কামাল তালুকদার(৫০) জলিল খাঁ (৫২) আবু ছালেহ মীর (৫৩) এবং রেজবী  (৩০) । অপরদিকে পূর্বে  এই আসামিরা  জনৈক শাহিন নামের এক জেলের ( মৎস্যজীবীর) কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে তার একটি মহিষের পা কেটে ফেলে। এ ঘটনায় মহিষের মালিক শাহিন তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আব্দুল ওয়াসিম মতিন (১২ আগষ্ট) মঙ্গলবার চাঁদাবাজি মামলার ২ নং আসামি জলিল খাঁ আগাম জামিন নিয়ে তার মক্কেল সিআর ১১১/২৫ মামলার বাদী আলমগীর হোসেনকে মারধর করেছে বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply