ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্ম থেকে ৫৫ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
আশুগঞ্জ স্টেশন সূত্রে জানা যায়, আশুগঞ্জ থেকে ঢাকা ও চট্রগ্রাম অভিমুখী কয়েকজন যাত্রী শুক্রবার রাতে আশুগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মের বুকিং রুমের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশন পুলিশ জানান। পড়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান জানান, শুক্রবার রাতে আশুগঞ্জ রেলস্টেশন থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কি কারনে তার মৃত্যু হয়েছে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
