গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আমরা মনে করি, শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার রয়েছে, মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেন তাদের ওয়েলকাম করে, আমার আহ্বান সেটি।
তিনি বলেন, ডাকসুর ভিপি হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে যেখানেই গিয়েছি, সেখানেই রক্ত ঝরিয়েছি। টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝরিয়েছি। গণ-অভ্যুত্থানেও গণ অধিকার পরিষদের ১২ নেতাকর্মীসহ ২ সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এই দেশের মানুষ ২৪-এর গণ-অভ্যুত্থানের পূর্বে গত তিন দশক ধরে, ৯০ থেকে ২৪ পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে। আওয়ামী লীগ ও বিএনপি। যেসব ছোট দল ছিল, ওই আওয়ামী লীগ ও বিএনপির বলয়কে কেন্দ্র করেই ছিল।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
