মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিশ্বের ৪৭টি দেশ থেকে দুই হাজার বিদেশি মেহমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহন করেছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টঙ্গী ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিদেশি খিত্তার নিরাপত্তায় স্থাপিত বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বৃষ্টিতে চিন্তিত ছিলাম। এখন বৃষ্টি না থাকায় সন্তুষ্টি প্রকাশ করছি।
’ ইজতেমার সার্বিক প্রস্তুতি ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কোনো ধরণের সমস্যা নেই। আশা করি সুন্দর ও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন হবে।’
৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। আজ বেলা দেড়টায় প্রথম পর্বের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
