ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৮ মার্চ) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গোষ্ঠীটি। প্রতিবেদন রয়টার্সের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে।
এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ইসরায়েলের ‘স্পর্শকাতর সামরিক স্থাপনা’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। গোষ্ঠীটি জানায়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে।
এর আগে লেবানন ও ইরাকে অবস্থানরত ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইতোমধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছে। সর্বশেষ হুতিদের যোগদানের মাধ্যমে সংঘাতটি আরো বিস্তৃত রূপ নিচ্ছে।
এদিকে হুতি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা লোহিত সাগরকে ইরান বা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে সামরিক হামলায় ব্যবহার করতে দেবে না।
সূত্র : রয়টার্স
দৈনিক সকালবেলা National Daily Newspaper
