Friday , 14 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইসরায়েলে পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে হামলার দাবি ইরানের
--সংগৃহীত ছবি

ইসরায়েলে পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক:

ইসরায়েলে পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাদের দাবি, আজ সকালে ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ ৪৩৩-এর সদর দপ্তর এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গিলাত স্যাটেলাইট নেটওয়ার্কস। বিবৃতিতে বলা হয়, ‘শক্তিশালী ড্রোন হামলার মাধ্যমে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

উল্লেখ্য, লাহাভ ৪৩৩ ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বিশেষ পুলিশ ইউনিট, যা বড় ধরনের অপরাধ, দুর্নীতি ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তদন্ত পরিচালনা করে। আর গিলাত স্যাটেলাইট নেটওয়ার্কস স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি ও প্রতিরক্ষা যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান।

About Syed Enamul Huq

Leave a Reply