Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এক্সপ্রেসওয়েতে বাস—ট্রাক সংঘর্ষ

এক্সপ্রেসওয়েতে বাস—ট্রাক সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ:
ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস—ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত এবং আহত অন্তত হয়েছেন প্রায় ১৬ জন। এর মধে বেশ কয়েকজনের অবস্থা আশস্কাকজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে হাসাড়া হাইওয়ে থানার অদূরে বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— যশোর জেলার ডা.জালাল উদ্দিন(৬৪), জিল্লুর রহমান(৬৫), ডা. আব্দুল আলিম(৫৫) ও ট্রাক হেলপার হাসিব।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি বাস হাসাড়া এলাকায় পেঁৗছালে চলন্ত অবস্থায় একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন ঘটনাস্থলে পেঁৗছে আহতদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত আরও দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ নিয়ে চারজন মারা গেছেন বলে আমাদের কাছে সর্বশেষ তথ্য আছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। তিনি আরও বলেন, ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।

About Syed Enamul Huq

Leave a Reply