মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপ লাইন স্থাপনের কাজে মাটি খুঁড়লে যুদ্ধে ব্যবহৃত ৩ টি মর্টার শেল (রকেট সাদৃশ্য) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্বপাশ থেকে এসব উদ্ধার করা হয়। মর্টারশেলগুলো থানা পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্ব পাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন। এসময় মাটি খুঁড়তেই রকেট সাদৃশ্য বস্তুগুলো দেখা মেলে। একপর্যায়ে তারা উপরে তুলে ছবি উঠায়। এরপর সেগুলো পুনরায় মাটিতে পুঁতে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে তা নিরাপদে সরিয়ে নিয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটনব্ল দেওয়ান বলেন, তিনটি রকেট সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper