ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করার মামলায় তিন আসামির আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমান।
শুক্রবার (৩১ মে) আট দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।
এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে আরো আট দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সেই রিমান্ড শেষে আরো পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হলো আসামিদের।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
