কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের ২৪ তম জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহন করেছেন মোঃ শাহীন ইমরান।গতকাল রোববার(১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন জেলা প্রশাসক মোঃ শাহিন ইমরান বিদায়ী জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।এর আগে নতুন জেলা প্রশাসক ও বিদায়ী জেলা প্রশাসকদ্বয় হিসাবরক্ষণ অফিসে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার গ্রহণ করেন। পরে বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ নতুন জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান এর কাছে জেলা কোষাগারের দায়িত্ব হস্তান্তর করেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
