ইসরায়েলি বিমান হামলায় নিরাপত্তাপ্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ‘চূড়ান্ত’ পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
এক বিবৃতিতে হাতামি বলেন, ‘উপযুক্ত সময়ে ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসনকে একটি চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং ভয়াবহ জবাব দেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘লারিজানি এবং অন্যান্য শহীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে।’
এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (সেনাবাহিনী থেকে আলাদা) জানিয়েছে, ‘লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতিমধ্যে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাতভর তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো কাজ করছে।
এক প্রতিবেশী ইসরায়েলি গণমাধ্যমকে জানান, তাদের বসার ঘরের মাঝখানে একটি গর্ত তৈরি হয়েছে। তাদের একটি নিরাপদ কক্ষ ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর সময় তারা পায়নি। শ্যারন এলাকা এবং বেনি ব্রাকে আহত হওয়ার খবরও পাওয়া গেছে এবং তেল আবিবের একটি কেন্দ্রীয় ট্রেনস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে রেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সাধারণভাবে বলতে গেলে, হিজবুল্লাহর পক্ষ থেকে উত্তর ইসরায়েলে প্রতিদিন প্রায় ১০০টি রকেট আসছে। এরপর ইরানের ক্ষেপণাস্ত্রগুলোও আসছে।
সূত্র : বিবিসি, আলজাজিরা
দৈনিক সকালবেলা National Daily Newspaper
