বরিশাল ব্যুরোঃ
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের কৃষি খাত দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার ভিত্তি। কৃষিতে রয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনঘটিত প্রতিকূলতায় লবণাক্ততা, খরা, বন্যা ইত্যাদির কারণে প্রতিবছর হাজার হাজার হেক্টর আবাদি জমি নষ্ট হচ্ছে। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।
‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত স¤প্রসারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার ওপর বক্তারা বিষদ আলোচনা করেন। ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক মরিয়ম আক্তার।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক। অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
