খিলগাঁও পল্লীসংসদ এলাকায় অভিজাত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানের সময় কয়েকটি রেস্টুরেন্ট বন্ধসহ মুচলেকা নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, ‘প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তার ধারাবাহিকতা আজকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৬/১ আওতাধীন খিলগাঁও পল্লীসংসদ এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। কয়েকটি বহুতল ভবনের নকশা ব্যতয় করে রেস্তোরাঁ তৈরি করে এবং ফায়ার সেফটির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়।’
এ সময়ের মধ্যে রেস্টুরেন্ট চালানোর জন্য রাজউকের নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সময় দেওয়া হয়েছে। যদি তারা প্রয়োজনী কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তাহলে রেস্টুরেন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
