গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ‘রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রবিবার তিনি পদত্যাগ করতে পারেন।’
দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
