Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গরম নিয়ে দুঃসংবাদ
--ফাইল ছবি

গরম নিয়ে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক:

সারা দেশে গরম আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় ছয় বিভাগে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আবহাওয়া অফিস জানায়, আগামীকাল মঙ্গলবারও তাপমাত্রার একই পরিস্থিতি বিরাজ করবে। সেই সঙ্গে ৬ বিভাগে দমকা দমকা হওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০ মিলিমিটার।

About Syed Enamul Huq

Leave a Reply