গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে ও অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। বর্তমানে গোপালগঞ্জ শান্ত রয়েছে বলে জানান উপদেষ্টা।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
