রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে দ্রুততম সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় দফায় দ্বাদশ দিনের মতো আনুষ্ঠানিকভাবে এ আলোচনা শুরু হয়। আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, প্রধান বিচারপতি নিয়োগবিধি ও জরুরি অবস্থা ঘোষণা— এই তিনটি বিষয় প্রধান্য পাচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। এর আগেও এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। পূর্বের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজ অধিকতর আলোচনা চলছে।
আলোচনার শুরুতে আলী রীয়াজ বলেন, এ সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
