অনলাইন ডেস্কঃদেশের রাজনীতি নিয়ে কয়েকদিন আগে এক কথা বলে বেশ আলোচনায় এসেছিলেন নব্বই দশকের লোকসংগীত শিল্পি কদ্দুস বয়াতি। এবার আজ (১৩ সেপ্টেম্বর) শনিবার সকাল পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি জাকসু নির্বাচনে ভোট গণনার ফলাফল বিলম্বে হওয়াতে বিস্ময় প্রকাশ করেন। ফেসবুক পোস্টে কদ্দুস বয়াতি লেখেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন’।এ বিষয়ে জানতে আজ শনিবার দুপুর ২টা ১৭ তে কদ্দুস বয়াতির সাথে কথা হয়।তিনি বলেন,‘এই দেশটার পিছনে আমার কাটনি(শ্রম) আছে। অন্যায় দেখলে আমার মনে যা চায় তাই প্রতিবাদ করি। এইডাও করছি। এর লাইগ্যা আমার জেলফাঁস যা অয় অউক।আমি কইর্যাই যাইয়াম। এইটা তো আপনারই পোস্ট এমন প্রশ্ন করলে তিনি বলেন,আমার আইডিতে আর কেলা পোস্ট করবো?পোস্টে আতিকুল হাসান নামে একজন লেখেন, ‘নির্বাচন কমিশন আছে ঝামেলায়, কার মন রাখবো, বিএনপি নাকি জামায়াত। রাকিব নামে একজন লিখছেন ‘ইতা মানুষে বুঝে।’এমডি রাজন লিখেছেন, ‘ছাত্রলীগ-ছাত্র শিবির মিলে যেভাবে শিবিরকে জয় করেছে আমার মনে হয় জাতীয় নির্বাচন এইভাবে হলে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে।মহিউদ্দিন মাহি লিখেছেন ‘শিবিরকে গণনার দায়িত্ব দেওয়া হউক।’ মোহাম্মদ মনিরুজ্জামান মনির লিখেছেন আমার প্রিয় শিল্পি কদ্দুস বয়াতি। ধন্যবাদ। সাকোর আহম্মেদ বলছেন, ‘অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন।’কৃতজ্ঞতা: আলম ফারাজী