ডাকসু নির্বাচনে যেসব অসংগতি ও অস্পষ্টতা পরিলক্ষিত হয়েছে সেসব বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন পরাজিত ভিপি প্রার্থী ও বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
আব্দুল কাদের তার পোস্টে বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কিছু অসংগতি এবং অস্পষ্টতা পরিলক্ষিত হয়েছে, শিক্ষার্থীরা কেবল সেসব বিষয়ে স্পষ্ট হতে চায়। প্রশাসন শিক্ষার্থীদের লেজিট কনসার্নকে আমলে না নিয়ে গড়িমসি করছে, দ্বিচারিতার আশ্রয় নিচ্ছে, ক্ষেত্রবিশেষ সুস্পষ্ট তথ্যপ্রমাণ থাকা ঘটনাকে অস্বীকার করছে! প্রশাসনের এমন আচরণ ক্ষুদ্র বিষয়টিকে আরো গুরুতর করে তুলছে।
তিনি আরো বলেন, ভোটার তালিকা প্রকাশ করার সময় প্রশাসন নারী-পুরুষ সব শিক্ষার্থীর চেহারাসহ যাবতীয় ইনফরমেশন পাবলিক করেছে, সারা দুনিয়ার মানুষের হাতে দিয়ে দিয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
