অনলাইন ডেস্ক:
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলানগরের বাণিজ্য মেলার পুরনো মাঠে দলটির নেতাকর্মীদের ঢল দেখা গেছে। দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি মঞ্চ ঘিরে দুপুরের আগে থেকেই সমবেত হতে থাকেন তারা।
সকাল থেকেই রাজধানীর চারপাশ থেকে হাজারো নেতাকর্মী সম্মেলনস্থলে আসার জন্য জড়ো হন। এদিকে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল রাজধানী ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলানগরের বাণিজ্য মেলার পুরনো মাঠ।
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন বেনজির আহমেদ এমপি। সঞ্চালনা করবেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
