Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে অভিযান
--সংগৃহীত ছবি

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে অভিযান

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান।

মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্প্রতি সংঘটিত ওই ঝটিকা মিছিলের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনায় আসে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রোববার সকালে ‘রাজবন্দিদের মুক্তি’ ও ‘পুলিশ হত্যার বিচার’ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করে নিষিদ্ধঘোষিত সংগঠনটি।

মিছিলটি ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এলাকা থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর দ্রুত সরে যায়। এতে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।মতবিনিময় সভায় উপাচার্য ক্যাম্পাসে যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, পুলিশের রমনা বিভাগের এডিসি মো. শওকত আলী, রমনা জোনের এডিসি রব্বানী হোসেন, নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবিরসহ রমনা, শাহবাগ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

About Syed Enamul Huq

Leave a Reply