নোয়াখালী প্রতিনিধিঃ
আজ নোয়াখালীতে বাংলাদেশ ডিপ্লোমা সম্মিলিত চিকিৎসক পরিষদের আলোচনা সভা এফ পি বি এ কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহছান উল্ল্যাহ হাসান সহকারী মেডিকেল অফিসার লক্ষীনারায়নপুর সাস্থ্য সেবা কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট নন্দন চন্দ্র শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আজিজ রাব্বি প্রতিষ্ঠাতা বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ ও অধ্যক্ষ মামুনুর রশিদ প্রতিষ্ঠাতা নোয়াখালী মডার্ন ইনস্টিটিউট। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক (স্বাচিপ )। বক্তারা সবাই মানব সেবার পাশাপাশি সকল ডিপ্লোমা চিকিৎসকদের সমাজ সেবায় উদ্বুদ্ধ করা, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসক অনুষধের আওতায় বেসরকারি ডিপ্লোমা চিকিৎসকদের স্বীকৃতি প্রদানের দাবি জানান, ডিপ্লোমা চিকিৎসকদের সকল প্রকার হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
