Sunday , 9 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘প্রস্তুত হ রাজাকার’ লিখে চিরকুটে এনসিপি নেতাকে হুমকি
--সংগৃহীত ছবি

‘প্রস্তুত হ রাজাকার’ লিখে চিরকুটে এনসিপি নেতাকে হুমকি

অনলাইন ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকের বাড়িতে অগ্নিসংযোগ এবং কাফনের কাপড় ও চিরকুট ফেলে হুমকি দেওয়া হয়েছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে তাকে এ হুমকি ও হামলা করা হয়।

রবিবার (১০ আগস্ট) মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপি নেতা মিলু মোহনপুরের ধুরইল গ্রামের বাসিন্দা।

চিরকুটে লেখা রয়েছে, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

’ বারান্দায় গিয়ে দেখি, ‘টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রলের গন্ধ’।”মিলু আরো বলেন, “বাইরে এসে একটি পলিথিন দেখতে পাই। পুলিশ আসার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় (কাফনের কাপড়) ও একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি।

যে অংশে আগুন লেগেছিল, তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা এ ঘটনায় জড়িত, তা অনুমান করা কঠিন নয়।’এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে, আমরা এটা মোকাবেলা করব। তবে প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় জিডি করব।’

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply