কলকাতার সঞ্জীবা গার্ডেনসের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ভারতে বাংলাদেশের গোয়েন্দা দলের প্রতিনিধি উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আনার আজীমকে ওই ফ্ল্যাটে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের। তবে এগুলো আনারের মরদেহের খণ্ডাংশ কি না, সেটা এখনো নিশ্চিত করেনি ডিবি।
এদিকে ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধারকৃত মরদেহর খণ্ডাংশ এমপি আনারের কি না, তা প্রমাণে ডিএনএ পরীক্ষার স্যাম্পল দিতে কলকাতায় যেতে প্রস্তুত তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
তিনি বলেন, ‘পুলিশ ডাকলে সেখানে যাব।’
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, ফরেনসিক টেস্ট ছাড়া এটা বলা যাবে না যে উদ্ধার মরদেহের খণ্ডাংশ এমপি আনারের।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
