Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনায় পূবালী ব্যাংক পিএলসি এর আয়োজনে ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
--ফাইল ছবি

বরগুনায় পূবালী ব্যাংক পিএলসি এর আয়োজনে ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধিঃ

“লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানে বরগুনায় পূবালী ব্যাংক পিএলসি শাখার  আয়োজনে ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  ১৯ মে মঙ্গলবার সকালে শহরের আল-মিজান শপিং কমপ্লেক্সের নিচতলায় এ ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার গ্রাহক মেসার্স রুদ্র এন্টারপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার জাবেদুল ইসলাম জুয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এডিসি ইনচার্জ আমিনুল ইসলাম , পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার গ্রাহক মেসার্স শারমিন কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মোস্তফা জামান লিটন, গ্রাহক আরিফ খান প্রমুখ। ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার অফিসার ছগির হোসেন। পরে “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানে বরগুনায় পূবালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সচেতনতামূলক  শহরে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল-মিজান শপিং কমপ্লেক্সের সামনে শেষ হয়।

About Syed Enamul Huq

Leave a Reply