গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যােগাযােগ উইং এর আয়ােজনে খাদ্য নিরাপত্তায় ফসলের পােকা-মাকড় ও রােগ-বালাই ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ (১৮-১৯ জুলাই দুই দিনব্যাপী) এর উদ্বাধোনী অনুষ্ঠান আজ ১৮ জুলাই মঙ্গলবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হেকম (বাংলাদেশ) লিমিটেড, ঢাকা এর সহযােগিতায় আয়ােজিত এ প্রশিক্ষণে হেকম (বাংলাদেশ) লিমিটেড, ঢাকা এর বিভিন্ন স্তরের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মােহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলােয়ার আহমদ চৌধুরী এবং হেকম (বাংলাদশ) লিমিটেড, ঢাকা এর সিনিয়র জেনারেল ম্যানেজার কৃষিবিদ দেবাশীষ ভৌমিক। অনুষ্ঠানটির কাে-অর্ডিনেটর হিসেবে ছিলেন প্রশিক্ষণ ও যােগাযােগ উইং এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাে. ইমরান খান চৌধুরী।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
