বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার বাস্তবায়নে ২৫ জন দূস্থ , অসহায়, নারী উদ্যোক্তার মাঝে বিনামূল্যে (৩) মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসাইন । প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢলুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহিদুল ইসলাম জুলকার, সেকান্দার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল পঞ্চাইত , সমাজ সেবক সাইদুল ইসলাম, সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার সভানেত্রী তাছলিমা বেগম, সঞ্চালনায় ছিলেন সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান , সেকান্দার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ। এ প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া, দক্ষিণ লেমুয়া ও খাজুরা গ্রামের ২৫ জন অসহায় সুবিধা বঞ্চিত দূস্থ্য, নারী উদ্যোক্তার মাঝে বিনামূল্যে (৩) মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠানে এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় দূস্থ সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে বিএনএফ এর এ ধরনের মহতি উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে অবহেলিত উপকুলীয় জেলা বরগুনার আরো বেশি পরিমাণ নারী উদ্যোক্তাদের এই প্রকল্পের আওতায় নেয়া হয় বক্তারা তার দাবি জানান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
