Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিজিবি’র অভিযানে ১ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিজিবি’র অভিযানে ১ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলা ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী টানা অভিযানে এক কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪১০ টাকা মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। আজ শনিবার (২৮ জুন)বিকাল ৫টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ দিনে ৫৫ বিজিবি মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৯টি বিশেষ অভিযান চালায়। এরমধ্যে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার নোয়াহাটিতে ৩টি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে রাখা বিজিবি সদস্যরা একটি ট্রাক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ট্রাকে পাওয়া যায় ভারতীয় কসমেটিকস, শাড়ি, হিমায়িত গরুর মাংস ও শুটকি। এসব মালামালের বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ১৬০ টাকা।

এছাড়া, নিয়মিত অভিযানে দুধপাতিল, রাজেন্দ্রপুর, সিন্দুরখান ও গুটিবাড়ী সীমান্তপথে ১৫ কেজি ভারতীয় গাঁজা, গরু, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, মশার কয়েল ও একটি বাই—সাইকেলসহ আরও ২ লাখ ৫১ হাজার ২৫০ টাকার মালামাল জব্দ করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও সমাজকে মাদক ও চোরাচালানমুক্ত রাখাই আমাদের প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন —সব জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর ও পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply