একটা সময় রুপালি পর্দায় যাকে সবচেয়ে বেশি দেখা যেত সেই শাবানা এখন শোবিজ থেকে অনেক দূরে। প্রায় দুই দশক আগেই অভিনয় ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রে।
এরমধ্যে জানা গেল, বিয়ে করেছেন কিংবদন্তি এই অভিনেত্রীর ছেলে নাহিয়ান সাদিক। পাত্রীর নাম জারিন ওয়ালিমা, যিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত।
গত ৮ সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে পারিবারিক পরিবেশে নাহিয়ান ও জারিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে গণমাধ্যমে জানিয়েছেন শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের ভাগনি রায়হান জামান।চিত্রনায়িকা শাবানা, তাঁর স্বামী, প্রযোজক ওয়াহিদ সাদিক এখন যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। মাঝেমধ্যে হুট করে দেশে আসেন তারা এবং মাসখানেকের মতো থেকে আবার চলে যান। সর্বশেষ শাবানা দেশে এসেছিলেন ৫ বছর আগে, ২০২০ সালে।