নেত্রকোনা প্রতিনিধিঃ
২৬ শে জুন ২০২৫ বৃহস্পতিবার অধিনায়ক নেত্রকোনা ব্যাটালিয়ন ( ৩১বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা (৩১বিজিবি) এর অধিনস্ত বিজয়পুর বিওপির ০৪ সদস্যদের একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্ব পৃর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫০/২—এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ১নং কুল্লাপাড়া ইউনিয়ন এর পশ্চিম বিজয়পুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবীহিন অবস্থায় ৭০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করা হয়।
আটককৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জমা করা হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
