কিশোরগঞ্জের প্রতিনিধিঃ
ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের নিরাপত্তা বাহিনী সোমবার রাতে একটি পিস্তল ও ম্যাগজিনসহ শামীম মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত শামীম মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। জানানো হয়, শামীম কমলাপুর রেল স্টেশন থেকে এগারোসিন্দু এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব স্টেশনে আসার সময় ট্রেনের ছাদে উঠে যাত্রা করছিলেন।
রাতে সাড়ে ৮টার দিকে ভৈরব স্টেশনে ট্রেন পেঁৗছানোর পর ১ নম্বর প্লাটফর্মে নিরাপত্তা সদস্যরা তাকে সন্দেহজনক অবস্থায় দেখে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি পুরোনো পিস্তল এবং একটি গুলিবিহীন ম্যাগজিন উদ্ধার করা হয়। আটককৃত শামীম তার বরাত দিয়ে জানিয়েছে, সে ঢালাইয়ের কাজ করে। ওই সময় তামাক খাওয়ার সময় ট্রেনের পেছনে চলে গিয়েছিলো এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশে লাল কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখে সেটার দিকে পা দিয়ে লাথি মারে।
তখন সেটি বের হয়ে যায়, কিন্তু ট্রেন ছাড়ার সময় বুঝতে পারেনি সেটি অস্ত্র। পরে সেটি কোমরে গুঁজে ট্রেনের ছাদে উঠে ভৈরবে আসে। তবে স্টেশনে নেমে নিরাপত্তা সদস্যদের হাতে ধরা পড়ে। ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ হাসান মাহমুদ বলেন, “১ নম্বর প্লাটফর্মে সন্দেহজনক আচরণ দেখে শামীমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে সে জেল হাজতে রয়েছে।” এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানার ওসি মোহাম্মদ সাঈদ আহমেদ সংবাদটি নিশ্চিত করে বলেন, “অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। রেলস্টেশন এবং ট্রেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
দৈনিক সকালবেলা National Daily Newspaper
