ফেডারেল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১২ মার্চ রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন সিইসি। ফিরবেন ১৯ মার্চ।
রবিবার (২৮ জানুয়ারি) ইসির উপসচিব মো. শাহ আলম এসংক্রান্ত একটি চিঠি প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
সফরে সিইসির সঙ্গে তাঁর একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন থাকবেন।
সফরের সময় তাঁদের থাকা-খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।
নির্বাচন কমিশন এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
