‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
মঞ্চ ৭১–এর আয়োজিত এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান দেওয়া হয়েছে, যা সরাসরি জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাসের শামিল বলে দাবি করেছে সংগঠনের নেতারা। তাদের দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ‘মঞ্চ ৭১’ নামের এই প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে।
আর এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন সংগঠনের নেতারা। সংগঠনটির পক্ষ থেকে ২ দাবিতে আল্টিমেটাম দেওয়া হয়। দাবিগুলো হলো—
২. ডিআরইউ সভাপতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
