Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরে গেলেন সেনাপ্রধান
--ফাইল ছবি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরে গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চার দিনের সরকারি সফরে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি ওই দেশটিতে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলোও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। সেনাপ্রধান তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরশেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ত্যাগ করবেন। তিনি আগামী ১ নভেম্বর ভোরে বাংলাদেশে ফিরবেন।

উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply