মহাত্মা গান্ধীর নাতি অরুণ গান্ধী ২ মে মহারাষ্ট্রের কোলহাপুরে মৃত্যুবরণ করেছেন। অসুস্থতা জনিত কারণে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। লেখক এবং সামাজিক-রাজনৈতিক এই কর্মীর শেষকৃত্য কোলহাপুরে অনুষ্ঠিত হবে। তার ছেলে তুষার গান্ধী ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন।
১৪ এপ্রিল, ১৯৩৪ সালে ডারবানে মণিলাল গান্ধী এবং সুশীলা মাশরুওয়ালার ঘরে জন্মগ্রহণ করেন অরুণ গান্ধী। পরবর্তী জীবনে অরুণ গান্ধী একজন কর্মী হিসাবে তার পিতামহের পদাঙ্কই অনুসরণ করেছিলেন।
সূত্র : এবিপি লাইভ
দৈনিক সকালবেলা National Daily Newspaper
