মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। আজ শনিবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসক কার্যালয়ের পাশে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, উপ-সচিব স্থানীয় সরকার মো. নজরুল ইসলাম। পরে মুক্তিযোদ্ধা, সরকারি, বেসরকারি, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গুরুপ্তপূর্ন বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা আছমত আলী খান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো.মাসুদ আলম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান হাওলাদার, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ জেলার মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
