মানিকগঞ্জ প্রতিনিবেদক,
মানিকগঞ্জের ঘিওরে ‘মানিক কম্পিউটার ‘ এর স্বত্বাধিকারীকে দাঁড়ি ধরে টানাটানি’র ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি নাসিম ভূইয়াকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৭ জুন) দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত নাসিম ভূইয়া ঘিওর উপজেলা সদর ইউনিয়নের মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভূইয়ার ছেলে।
উল্লেখ্য, সোমবার (২৩ জুন) সন্ধার ঘিওর উপজেলা সদরের ‘মানিক কম্পিউটার ‘ এর স্বত্বাধিকারী আলী আজম মানিকের সঙ্গে নাসিম ভূইয়া’র কথা—কাটাকাটি হয়। এক পর্যায়ে নাসিম ভূইয়া আলী আজম মানিকের মুখে দাঁড়ি ধরে টানাটানিসহ মারধর করে।
এই ঘটনায় ভুক্তভোগী ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পর থেকে আসামি নাসির ভূইয়া পলাতক ছিলো এবং পুলিশ প্রশাসন অভিযান পরিচালনা করে নাসিম ভূইয়াকে ঢাকা জেলার আশুলিয়া’র নিশ্চিন্তপুর থেকে আটক করে ডিবি পুলিশ ।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা জেলার আশুলিয়া’র নিশ্চিন্তপুর থেকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
