রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এই দাবি করে একটি পোস্ট দিয়েছেন।
তিনি তার পোস্টে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদ। জামায়াত-শিবির তার এক পা কেটে নিয়েছে ২০১৪ সালে।
তখন বাকি হাত-পা’গুলোর রগও কেটে দিয়েছিল। দশ বছর ধরে পঙ্গু জীবন যাপন করছিল। গত ৩ সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছিল। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিল।
তিনি আরো বলেন, আমি মাসুদের আত্মার মাগফেরাত কামনা করছি, এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
