Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাহিনকে নিয়ে স্মৃতিচারণা করলেন বাকের, চলতে চান একসঙ্গে
--সংগৃহীত ছবি

মাহিনকে নিয়ে স্মৃতিচারণা করলেন বাকের, চলতে চান একসঙ্গে

অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার জিএস প্রার্থী মাহিন সরকারের সঙ্গে স্মৃতিচারণ করে বলেছেন, ‘অভ্যুত্থানের সময় তিনি (মাহিন সরকার) হলপাড়ার শিক্ষার্থীদের সংগঠিত করেন। গণ-অভ্যুত্থানের সবচেয়ে কঠিন সময়ে তিনি আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছিলেন।’ তাঁরা একসঙ্গে চলতে চান বলে জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার এ কথা বলেন।

এর আগে ওই সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নিজের সমর্থকদের তাঁকে ভোট দিতে আহ্বান জানান।

বাকের বলেন, ‘মাহিন সরকারের সঙ্গে ২০২৪ সালের ৬ জুন আমার পরিচয় হয়। তিনি বলেছিলেন, যেকোনো মূল্যে আন্দোলন সফল করতে হবে। প্রয়োজনে ঈদে আমি বাড়ি যাব না।

সেখান থেকে তাঁর সঙ্গে আমার যাত্রা শুরু। অনেকেই চেয়েছেন আমরা যেন একসঙ্গে চলি। একসঙ্গে আমাদের পথচলা অব্যাহত থাকবে।’এদিকে গণ-অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা ও ঐক্যের চিন্তা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে মাহিন সরকার বলেন, ‘আসন্ন ডাকসু নির্বাচনে গণ-অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা এবং গণ-অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করার জন্য করার দায়িত্ব সবার রয়েছে।

মাহিন সরকার আরও বলেন, ‘যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে, তাহলে যে কারও চেয়ে শিক্ষার্থীদের প্রতি তাঁরা বেশি দায়বদ্ধতা অনুভব করবেন। আবু বাকের মজুমদার গণ-অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি জিএস পদে নির্বাচিত হতে পারেন, সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমার সমর্থন আমি আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।

About Syed Enamul Huq

Leave a Reply