Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যে ৫ শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান
--সংগৃহীত ছবি

যে ৫ শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান

অনলাইন ডেস্ক:
চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে এ বিষয়টি জানিয়েছেন।তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নিলে ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত আছে।
ইরানের শর্তগুলো হলো:১. শত্রুপক্ষের সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে।

৩. যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে।
৪. পুরো অঞ্চলের সব স্থানে, সংশ্লিষ্ট সব গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ করতে হবে এবং
৫. হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।এর আগে ইরানের কর্মকর্তারা গত কয়েকদিন ধরে বলে আসছেন যে, তারা কোনো যুদ্ধবিরতি নয়, তারা যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায়।

তবে ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ‘ইরান তখনই যুদ্ধ শেষ করবে, যখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে এবং তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।
’সূত্র: বিবিসি।

About Syed Enamul Huq

Leave a Reply