রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে পৃথক অভিযানে একটি ‘উগ্রবাদী সংগঠনের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ এবং আবু বক্কর।
বুধবার (২৯ এপ্রিল) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পরবর্তী জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের মাধ্যমে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের সদস্যরা।
এন. এম. নাসিরুদ্দিন বলেন, ‘অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন ও এর যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
